রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আজ থেকে ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় রাস্তার ওপর রক্ষিত নির্মাণ সামগ্রী অপসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ডিএসএস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ১ ডিসেম্বর হতে ২০ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতীত) অভিযান পরিচালনা করবেন।

গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় লোকজন অবৈধভাবে রাস্তার ওপর তাদের নির্মাণ সামগ্রী রাখার মাধ্যমে যানজট সৃষ্টি ও জনগণের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এতে রাজধানীর ব্যস্ততম সড়কে সাধারণ জনগণের নানামুখী কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই ডিএসসিসির মেয়রের নির্দেশে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এই অভিযান পরিচালনা করবো। অভিযানে প্রয়োজন অনুসারে জেল-জরিমানা ও স্পট নিলামের মাধ্যমে নির্মাণ সামগ্রীর মালিক ও অবৈধভাবে রাস্তা দখল করে রাখা এসব নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাসেল সাবরিন আরও বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ