শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

দেশে একদিনে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩৮ জনের মারা গিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭১৩ জন। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।

এর আগে মঙ্গলবার (১ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ২৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৮৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৯৩৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬৩৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ