রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদানের সুপারিশ ছাত্র-শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পিতবার (০৩ ডিসেম্বর) সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য মন্ত্রণালয়কে বলেছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন এবং কাজী মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে ইতিপূর্বে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপিত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে নবম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যায় কিনা সে বিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সুপারিশ করা হয়। কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করে।

বৈঠকে ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আগামী ২৭ ডিসেম্বর মধ্যে সকল বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে দিতে কমিটি সুপারিশ করে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ