রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কানাডায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান। তিনি বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির বড় গন্তব্যস্থল। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সর্বাত্মক প্রয়াস চালানোরও নির্দেশনা দেন রাষ্ট্রপতি হামিদ।

নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্টপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ