বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাত যানের চাপায় তিনি নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের নগুয়ার বাসা থেকে রোববার সকালে মোটরসাইকেলযোগে সৈয়দ আতিকুর রহমান ইটনা উপজেলার বাদলায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় একটি অজ্ঞাত যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় হেলমেট ভেঙে সৈয়দ আতিকুর রহমান মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়। সৈয়দ আতিকুর রহমান স্ত্রী এবং ৮ম শ্রেণি পড়ুয়া এক কন্যা সন্তান রেখে গেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ