রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ আবুল খায়ের জানান, রোববার (৬ ডিসেম্বর) রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। আইইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রবিবার (৬ ডিসেম্বর) রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, মন্ত্রী বাসায় আইসোলেশনে রয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৭১২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৭৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৬৮০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ