রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান পারাপার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরিসহ সকল প্রকার নৌযান বন্ধ বন্ধ রয়েছে। এ কারণে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৩ টি ফেরি।

সোমবার সন্ধ্যার পর থেকে একটু একটু করে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে রাত এগারটার দিকে নৌরুটে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে পড়লে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রাত এগারটার দিকে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এদিকে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় নদীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি। আটকা পড়েছে যাত্রীবাহি বাস, প্রাইভেটকার ও পণ্যবাহি ট্রাকসহ অন্তত ৭ শ' ছোট বড় যানবাহন। বিপাকে পড়েছে যাত্রী ও চালকেরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ