রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

শাহজালাল বিমান বন্দর থেকে ২৫০ কেজি ওজনের ‘বোমা’ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করা হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ ‌সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।

বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়।

পরে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা সেটাকে নিস্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাটিতে নিয়ে যায়। সেখানে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশটি নিস্ক্রিয় করে বিমানবাহিনী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন-৫ এ কাজ চলাকালে ২৫০ কেজি সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান মেলে। পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রসুলপুর ঘাঁটিতে নিস্ক্রিয় করতে নিয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ