শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আন-নূর কাফেলার বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়া দারুল উলুম শর্শদির (২০০৬-২০১৭ ব্যাচ) প্রাক্তন ছাত্রদের সংগঠন আন-নূর কাফেলার বাৎসরিক পুনর্মিলনী-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় জামেয়া ক্যাম্পাসে তা অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিব পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের মূল পর্বে বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমাদ, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান নুরী,মাওলানা আদনান হায়দার ও জাহিদ সুজন। তাদের এ বক্তব্যে আন-নূর কাফেলার লক্ষ্য-উদ্দেশ্যে ও আগামীর প্রস্তাবনার বিষয়গুলো উঠে আসে। জামেয়ার বর্তমান শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল্লাহর আলোচনা ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় আন-নূর কাফেলার বাৎসরিক পুনর্মিলনী-২০২০।

এশার পর আন-নূর কাফেলার প্রতিনিধি দল জামেয়ার পরিচালক মাওলানা হাফেজ রশিদ আহমাদ সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি আন-নূর কাফেলার এ উদ্যোগের প্রশংসা করেন এবং কাফেলার সফলতা ও কামিয়াবির জন্য দু'আ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ