বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

উজানী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রশিদ আহমদ এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি, কচুয়া, চাঁদুপর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহ. মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার (২০ ডিসেম্বর) বিকাল পোনে ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৫ বছর। উজানী মাদরাসার কার্যকরী কমিটির সদস্য মাওলানা আবু সাঈদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আল্লামা রশিদ আহমদ উজানী মাদরাসায় উস্তাদ হিসেবে ছিলেন প্রায় ৩০ বছর। আর শায়খুল হাদিস হিসেবে ছিলেন গত ৫ বছর যাবত। তার জানাজার সময় এখনো নিশ্চিত করা হয়নি। তবে দাফন নিজ গ্রাম কুমিল্লার লাকসাম থানার শরসপুর গ্রামেই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে উজানী এলাকাজুড়ে। তার মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন উজানীর পীর মাওলানা আশেকে এলাহী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ