বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

রাজশাহীতে ১ জানুয়ারি থেকে বাড়ছে অটোরিকশা ভাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া ১ জানুয়ারি থেকে বাড়ানো হচ্ছে। বে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ভাড়া দিতে হবে পাঁচ টাকা।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে সংগঠনের নেতারা জানান, একদিকে বিগত দশ বছরে তিন দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পালাক্রমে গাড়ি চলাচল করে। তাছাড়া করোনা পরিস্থিতিতে অটোচালকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই নগরীর প্রতিটি রুটে আগের ভাড়ার সঙ্গে তিন টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে অটো ভাড়া ৫ টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন হোসেন, সহ-সভাপতি আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রনি প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ