বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আবারো কক্সবাজারে মাদরাসায় হামলা, প্রতিবাদের ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার তোতকখালী সিকদারপাড়া হাফেজিয়া ইউনুছিয়া রহমানিয়া মাদরাসায় আবারো হামলা হয়েছে। স্থানীয় কিছু নেতাদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ভাঙচুর করা হয়েছে মাদরাসার আসবাবপত্র। ছিঁড়ে ফেলা হয়েছে মাদরাসার কিতাবাদি ও পবিত্র কুরআনুল কারীমের পৃষ্ঠা। মাদরাসার শিক্ষক মুফতি আসাদ আবদুল্লাহকে মারধরের অভিযোগও পাওয়া গেছে হামলাকারীদের উপর।

গত সোমবার (৪ জানুয়ারি) রাত ১০ টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এদিকে রাতের অন্ধকারে দীনি শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা কাজি জাফর আলমের সভাপতিত্বে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে কক্সবাজার ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত সভায় বক্তব্য দেন, ধাওনখালী মাদরাসার মুহতামিম প্রবীণ আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম, রামু রাজারকুল মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুহছেন শরীফ, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, চাকমারকুল মাদরাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মাছুয়াখালী মাদরাসার মুহতামিম মাওলানা নেজাম উদ্দিন, বাংলাবাজার জায়েদ বিন ছাবেত মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুবিনুল হক, খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদ, জুমছড়ি দারুল ইরফান মাদরাসার মুহতামিম মাওলানা ছৈয়দ নুর ফারুখ, চাকমারকুল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রাজ্জাক, পোকখালী মাদরাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, আশরাফ আলী, ক্বারি মাওলানা জহির, মাওলানা মাহবুব উল্লাহ। বিক্ষুব্ধ জনতার সমাবেশে ঘটনার বিস্তারিত উপস্থাপন করেন মাদরাসার সুপার মুফতি আসাদ আবদুল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ