বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

চট্টগ্রামে আরও ১১৪ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৯৪ জন। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ২২ জন, বিআইটিআইডি ল্যাবে ১৩ জন, চমেক ল্যাবে ৩৯ জন, সিভাসু ল্যাবে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি এদিন। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৯ জন এবং উপজেলায় ১৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ