বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

'দারিদ্রমুক্ত সমাজ গঠনে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে ইসলামের অনুশাসন অনুসরণের বিকল্প নেই। তিনি ইসলামের যাকাত ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক আলোচনা করে সবাইকে সুষ্ঠুভাবে যাকাত প্রদানের এবং সরকারিভাবে যাকাত আদায় ও বন্টনের লক্ষ্যে খেলাফতে রাশেদার আদর্শের আলোকে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে খেলাফত মজলিস সিলেট মহানগরীর কতোয়ালি পূর্ব থানার উদ্যোগে ‘দারিদ্র দূরীকরণে ইসলাম’-শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালী পূর্ব থানা সভাপতি তৌহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন।

থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজওয়ানুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট মহানগরীর নির্বাহী সদস্য ও শ্রমিক মজলিস মহানগরীর সভাপতি জুবায়ের আহমদ, মহানগর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানা সভাপতি কামরুল ইসলাম, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি মাওলানা আব্দুল আহাদ মাসুম, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পূর্ব থানা সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, কতোয়ালী পূর্ব থানার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়া, দক্ষিণ সুরমা থানার অফিস ও প্রচার সম্পাদক মনজুর হোসাইন আরিফ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ