বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪০ এর সাব-পিলার ১৬ এর কাছে ঘটেছে এ ঘটনা।

আহতরা হলেন- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাকডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৮) ও মোজাহার পরামানিকের ছেলে শাহাদৎ পরামানিক (২৫)।

ওই ওয়ার্ডের সদস্য মহিমুল ইসলাম জানান, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু-পাচারকারী কাঁটাতারের উপর দিয়ে গরু আনতে গেলে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি ছোড়ে।

এসময় হাছানুর আলী এবং শাহাদৎ হোসেন নামের দুই যুবক আহত হন। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য নিয়ে যায়।

দুই গরু পাচারকারীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তারা এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

কচাকাটা থানার ওসি মাহবুব আলম জানান, বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে শুনেছি।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হওয়ার খবরটি লোক মারফতে শুনেছি। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ