বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ধনবাড়ী নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল দ্বিতীয় ধাপে ধনবাড়ী পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে বৃহস্পতিবার সারাদিন ১৫টি ভোট কেন্দ্রে ভোটারদের অবগত করতে ইলেক্ট্রনিক ভোটিং মিশিনে (ইভিএম) মক ভোট প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু জানান, আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা এ পৌর সভায় ইভিএম এর মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ হাজার ৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশনে মক ভোট দিতে আসা মাহাবুবুর রহমাস খসরু ও মোছাঃ আমেনা বেগম জানান, এই প্রথম আমরা ইভিএমে (মক) ভোট দিলাম। এটাতে ভোট দেয়া অতি সহজ। এ পৌরসভায় ইভিএম এর মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান।

অপর ভোটার আফজাল হোসেনসহ আরো অনেকেই জানান, আশা করি এ পৌরসভায় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমারা য্যেগ্য প্রার্থীকেই এবার ভোট দিয়ে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবো। তারা যেন আমাদের এ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে উপহার দিতে পারেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ