বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা।

আজ শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।

জানা গেছে, নোয়াখালীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছে স্বতন্ত্রপ্রার্থী। এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে ১০ হাজার ৪৯৪ জন নারী এবং ১০ হাজার ৬২১ জন পুরুষ। ৯টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৬১টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ