বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আলেম সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী‌তে দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবা‌দিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ‌

সোমবার (১৮ জানুয়া‌রি) উপ‌জেলা সদ‌রে দারুল কারীম মাদরাসার (পুরুষ-মহিলা শাখা) শিক্ষক-‌শিক্ষার্থী ও এলাকাবাসীর উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে সাংবা‌দিক শফকত হোসাইন চাটগ‌ামীর ওপর হামলাকারী বেলালকে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার দাবী জানানো হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন, বাঁশখালী কওমী মাদরাসা প‌রিষ‌দের সে‌ক্রেটারী ও চেচু‌রিয়া আর‌বিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবু‌লিয়া জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা এরশাদ উল্লাহ, দ‌ক্ষিণ জলদী দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প‌রিচালক মাওলানা শাহাব উ‌দ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লী‌গের সভাপ‌তি মো. আব্দুল জব্বার।

এছাড়া বক্তব্য রাখেন, ইসলামী আ‌ন্দেল‌নের চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলার সা‌বেক সহকারী অর্থ সম্পাদক মি‌ডিয়াকর্মী মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপ‌জেলা সদর ব‌্যবাসায়ী স‌মি‌তির সভাপ‌তি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ।

বক্তৃতায় তারা ব‌লেন, হামলাকারী বেলাল দাপ‌টের সা‌থে এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌চ্ছে। ইয়াবা সেবন ও ব‌্যবসা ক‌রে এলাকার যুব সমাজ‌কে ধ্বংস কর‌ছে। সম্প্রতি অনু‌ষ্ঠিত দারুল কারীম মাদরাসার সভায় তা‌কে দাওয়াত না দেয়ায়‌ দিনদুপু‌রে প্রকা‌শ্যে মাদরাসার প‌রিচালক সাংবা‌দিক শফকত হোসাইন চাটগামী‌র ওপর হামলা চালি‌য়ে‌ছে।

এ‌দি‌কে সাংবা‌দি‌ক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অন‌তি‌বিল‌ম্বে হামলাকারী আসামী বেলাল‌কে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা জনতা।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ