শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


আমলের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের প্রভাব সৃষ্টি হবে: আল্লামা মাহমুদুলু হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ময়মনসিংহে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও খতমে বুখারি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিল চলছে। চরখরিচার ঐতিহাসিক মদিনা মসজিদে জুমার আগে বয়ান করেন আল্লামা মাহমুদুল হাসান। বয়ানে তিনি বলেন, আমলের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের প্রভাব সৃষ্টি হবে।

আজ শুক্রবার সকাল ৯ টায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মাঠে এ মাহফিল শুরু হয়। এতে উপস্থিত হয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

মাহফিলে খতমে কুরআন, খতমে বুখারী ও আখেরি মােনাজাত পরিচালনা করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা, রাজধানীর গুলশান আজাদ মসজিদের খতিব, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

দীনি এ মাহফিলে সুন্নতের আমল, ঈমান আকিদা বিষয়ে আলোচনা পেশ করবেন বক্তাগণ। মাহফিল উপলক্ষ্যে ময়মনসিংহসহ ঢাকা ও আশপাশের উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

জুমার আগের বয়ানে মহিউস সুন্নাহ হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলেন, এক হাদিসে আসছে, তোমার বাসার সামনে যদি হাউজ বা সমুদ্র থাকে। তাহলে পাঁচবার তাতে গোসল করলে তোমার শরীর কেমন পাক হবে? তেমনি পাঁচওয়াক্ত নামাজ পড়লে তোমার শরীর পবিত্র হয়ে যাবে।

মানুষের শরীরে যেমন ময়লা পড়ে। আত্মার মাঝেও তেমনি ময়লা পড়ে। আর এটা যুক্তি ছাড়া সারা পৃথিবীর মানুষ জানে। আত্মার ময়লার নাম হলো গুনাহ। এগুলো আমরা কেউ কাজের দ্বারা করি। হাতের দ্বারা করি। মুখের দ্বারা করি। পায়ের দ্বারা করি। পায়ের দ্বারা গুনাহের দিকে হাঁটি। নেকির কাজের দিকে হাঁটলে মসজিদের দিকে গেলে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায়।

গোনাহের দিকে গেলে এর উল্টোটা হওয়ার কথা। তবে আল্লাহ দয়া করে গুনাহের দিকে গেলে মাত্র ১ টি করে গুনাহ লেখা হয়। আর নেকির দিকে গেলে ১০ টি করে লেখা হয়। কুরআন দেখলে একেকটা নজরে দশটা নেকি পায়। একেকটা শব্দে দশটা নেকি পায়।

মায়ের চেহারার দিকে যদি মুহাব্বাতের নজরে তাকায়। কিংবা বাবার চেহারার দিকে যদি মুহাব্বাতের নজরে তাকায়। তাহলে আল্লাহপাক একটা কবুল