বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আদর্শ সমাজ গঠনে আলেম ও জেনারেল শিক্ষিতদের যৌথ অংশগ্রহণ জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী ।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

জম্পেশ আড্ডা, জ্ঞানের আসর, মুনাজাত, প্রীতিভোজ, বাংলাদেশী পিঠাপুলি ও মিষ্টান্ন পরিবেশন এবং বৈকালিন চা-চক্র ও নানাবিধ শিশুতোষ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আল নূর কালচারাল সেন্টারের বার্ষিক বনভোজন (২০২১)।

গত ২৯ জানুয়ারি কাতারস্থ আল নূর কালচারাল সেন্টারের মহিলা বিভাগের তত্ত্বাবধানে আলখোর সিটির আল পারকিয়্যাহ ফ্যামিলি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এ বনভোজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কমিউনিটি কাতারের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন,ঢাকা সমিতির সেক্রেটারী হাজী বশর সরকার,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও বিশিষ্ট চিকিৎসক ডা: জামশেদ আহমদ।

এতে অংশগ্রহণ করেন আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, সংস্কৃতিক পরিচালক প্রকৌশলী আবু রাইহান,প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক,গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক নূরুর রহমান মুস্তাকিম ও অর্থ সম্পাদক সালেহ নূর।

বনভোজনে পুরুষ কর্ণারের দায়িত্বে ছিলেন আল নূর সেন্টারের সংস্কৃতিক সহকারী মাওলানা জসিমউদ্দিন মাশরুফ,নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হক নদবী ও মুহাম্মদ শের আলম।

অন্যদিকে মহিলা কর্ণারের তত্ত্বাবধানে ছিলেন আল নূর সেন্টারের মহিলা বিভাগের পরিচালক আলেমা মাহমূদা নূরুল আমিন,সহকারী পরিচালক আলেমা সারা মাহমুদ,সহযোগী পরিচালক লুৎফুন নাহার ইউসুফ, গণসংযোগ সহকারী হেনা পারভীন ও ডা: আয়েশা জামশেদ।

অনুষ্ঠানে মাওলানা ইউসুফ নূর বলেন,ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ও সামাজিক ধর্ম। আর সামাজিক সম্প্রীতি ও সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বনভোজনের ভূমিকা অপরিসীম। বিশেষ করে নতুন প্রজন্মের মোবাইল আসক্তি দূর করার জন্য নির্মল বিনোদন ও ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

বশর সরকার বলেন,একটি আদর্শ সমাজ গঠণের জন্য আলেম ও আধুনিক শিক্ষিতদের যৌথ অংশগ্রহণ জরুরী। আর উভয় গ্রুপের মাঝে সেতুবন্ধন রচনায় আল নূর কালচারাল সেন্টার কাতার এক অনন্য উদহারণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ