শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রিটেনে মুসলিম কাউন্সিলের প্রথম নারী মহাসচিব জারা মোহাম্মদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের মুসলিম কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, রোববার (৩১ জানুয়ারি) জারা মোহাম্মদকে ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ (এমসিবির) মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন। নির্বাচনে জারা মোহাম্মদ জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মাসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন।

মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ‘ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এবং সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভবিষ্যৎ।

মানবাধিকার বিষয়ে পড়াশোনা করা গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ হারুন খানের দায়িত্ব নিচ্ছেন। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ