বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ফেসবুকে নিষিদ্ধ হচ্ছে ‘রাজনীতি’, উপার্জনেও আসছে কঠোরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুককে আর রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ নিজেই এই তথ্য জানিয়েছেন।

ফেসবুকের উপার্জন নিয়ে বৈঠকে জুকারবার্গ জানান যে, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক গ্রুপ রয়েছে যাদেরকে তিনি রাখতে চান না। এমনকি তারা (ফেসবুকের) নীতি লঙ্ঘন না করলেও।

তিনি বলেন যে, ফেসবুক নিউজ ফিডে রাজনৈতিক বিষয়বস্তুর পরিমাণ হ্রাস করবে। সংস্থাটি এখন এই পদক্ষেপ নেয়ার সর্বোত্তম উপায় নিয়ে কাজ করছে বলে তিনি জানিয়ে তিনি বলেন, ‘ফেসবুক এবার এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের কাছে নাগরিক এবং রাজনৈতিক দলগুলির সুপারিশ করবে না।’

-কেএল