মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

এক ফিলিস্তিনি কর্মকর্তা জানায়, শুক্রবার মধ্য পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক শহিদ হয়েছে।

রামাল্লার পশ্চিমে রাস কারকারের গ্রাম পরিষদের প্রধান রাধী আবু ফখিদা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের বেসামরিক যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে খালেদ নোফাল নামে এক যুবকের লাশ তার পরিবারকে হস্তান্তরের জন্য সংবাদ পাঠায়।

তিনি আরও বলেন, শহীদের লাশ ইসরায়েলী দখলদার বাহিনীর হেফাজতে রয়েছে। সকাল থেকেই ইসরায়েলি সেনাবাহিনী রস কারকারে প্রবেশ নিষিদ্ধ করেছে, ভিতরে প্রবেশকারীদের বাধা দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে যে, শহীদ খালেদ নোফালকে রায়সান পর্বতমালায় অবস্থিত একটি ইসরায়েলি জনবসতির কাছে হত্যা করা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ