রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

শীঘ্রই স্বাধীন হবে পরাধীন কাশ্মির: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীঘ্রই স্বাধীন হবে পরাধীন কাশ্মির। চাইলেই কাশ্মিরিদের স্বাধীনতা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মির সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে।

১৯৪৮ সালে কাশ্মির প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মিরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

কাশ্মির সংহতি দিবস উপলক্ষে শুক্রবার কোটলি শহরে দেওয়া ভাষণে ইমরান খান এই অঞ্চলের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ সময় ভাষণে তিনি বলেন, আপনারাই আপনাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আল্লাহর ইচ্ছায় কাশ্মিরের জনগণ পাকিস্তানের পক্ষে তাদের সিদ্ধান্ত নিলে আমি ঘোষণা করছি, আপনারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নিবেন সেই সুযোগ আপনাদের অবশ্যই দেওয়া হবে। এটা হবে আপনাদের অধিকার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ