রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

নতুন মহাসচিব নির্বাচনে প্রক্রিয়া শুরু করলো জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচনে এই প্রক্রিয়ার ঘোষণা করা হয়।

জানা যায়, সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদেও এই পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সাবেক এই পর্তুগিজ প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন পাচ্ছেন।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে গৃহীত এক চিঠিতে বলা হয়, প্রার্থীদের প্রমাণিত নেতৃত্ব ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা, বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ও বহুভাষিক দক্ষতা থাকতে হবে। অন্তত একটি দেশ ২০২২-২০২৬ মেয়াদে জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চায়।

এদিকে হন্ডুরাস মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচিত করার দাবী জানিয়েছে। ১৯৪৫ সালে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার পর থেকে সকল মহাসচিবই ছিলেন পুরুষ। আগামী মে-জুন নাগাদ সংস্থাটি প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ