রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

বদলে গেল মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল করেছে। গতকাল শনিবার কাউন্সিলের ইস্যু করা এক আদেশে এ কথা বলা হয়েছে। এছাড়া ইউনিয়ন গর্ভমেন্ট অফিসের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখা হয়েছে।

জানা যায়, গত সোমবার নতুন পার্লামেন্ট অধিবেশনের প্রাক্কালে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সানসু চিসহ এনএলডি’র সিনিয়র নেতারদের গ্রেফতার ও এক বছরের জরুরি অবস্থা জারির পর রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফের ওপর ন্যস্ত করা হয়। এর পর প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ কার্যালয় সম্প্রতি স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে।

প্রসঙ্গত, নবগঠিত স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন ইলেকশন কমিশনও সংস্কার করেছে। দেশটির সামরিকবাহিনী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে। এছাড়া জরুরি অবস্থা জারির পর কেবিনেটেও বড় ধরণের রদবদল করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ