রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা শেষ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। বুধবার সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গজনভি’ নামের নতুন এই মিসাইল ইসলামাবাদের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের সামরিক কসরতের চূড়ান্ততম ধাপ।’

স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ব্যালিস্টিক মিসাইল পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করে ১৮০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়।

১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক চলে আসছে। ২০১৯ সালের আগস্টে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের স্বায়ত্বশাসন কেড়ে ওই অঞ্চলে নয়াদিল্লি সরাসরি কেন্দ্রের শাসন চাপিয়ে দিলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। কাশ্মির নিয়ে উভয়দেশের মধ্যে এর আগে দুই দফা যুদ্ধ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ