শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রংপুরে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের বদরগঞ্জে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদরাসার বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসায় এ ঘটনাটি ঘটে।

আজ বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরশহরের পকিহানা এলাকার আদুরী বেগম ও মফিজুল ইসলাম দম্পত্তির মেয়ে সুমাইয়া সুলতানা খুশি। গত চার বছর আগে বাড়ির পাশে আবাসিক বালিকা ওই মাদরাসায় তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে খুশি কার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কান্নাকাটি করে।

পরে ওই মাদরাসার ভেতরে বাথরুমে যায় খুশি। অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি করলেও সে বের না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যৃ ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন বলেন, মৃত্যৃ অবস্থায় মেয়েটিকে হাসপাতালের নিয়ে আসা হয়। গলায় সামান্য দাগ ছিল। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়।

থানার উপপরিদর্শক রুহুল আমীন বলেন, ঘটনাটি অনেকটা রহস্যজনক। মৃতের সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের কোনো স্বজন এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ