রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব ও মাখজানুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম বলেন- খতমে নবুওয়ত এই নামে সারা পৃথিবীতে সংগঠন আছে। আলমে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত। আল মজলিসুল আলমি লিত তাহাফুজে লি খতমুন নবুওয়াহ।

তিনি বলেন, আল্লাহর রাসূল সা. এর জমানায় চারজন নবুওয়াতের দাবি করেছিল। কিন্তু নবুয়াতের মিথ্যাদাবীদার ২৪ জনের তালিকা দারুল উলুুম দেওবন্দের থেকে ছাপা হয়েছে। এই ২৪ জনের নাম। তাদের অনুসারি, তাদের সংগঠনে নামও আমরা জানি না।

শাহ আব্দুল আজিজ মুহাদ্দেস দেহলভী রহ. -এর ব্রিটিশবিরোধী ফতোয়া দিয়েছেন। মানুষ তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে ব্রিটিশদের বিদায় করেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ব্রিটিশরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাকে মিথ্যা নবী সাজিয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মামুনুল হকসহ মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ