রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঢাকা ও নারায়ণগঞ্জে মসজিদ ভাঙ্গার পরিণতি শুভ হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর ঘর মসজিদ ভাঙার পরিণতি শুভ হবে না। অতীতেও যারা এই গর্হিত ও নিন্দিত কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমানেও যারা আল্লাহর ঘর ভাঙ্গার মিশনে নেমেছে তাদের‌ও পরিণতি শুভ হবে না। ঢাকা ও নারায়ণগঞ্জে শিশুপার্কের নামে যেসব মসজিদ ভাঙ্গা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন জমিয়ত নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উল‌ইয়ার কো- চেয়ারম্যান, সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম ও মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।

নেতৃবৃন্দ আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। মুসলমানদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। আমরা দেখছি বর্তমানে দেশের বেশিরভাগ পার্ক মাদকসেবীদের আখড়া ও আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা পার্ক করার নামে সরকারি জায়গা থেকে আল্লাহর ঘর ভেঙ্গে দিয়েছে, তারা এদেশের ইসলামপ্রিয় জনতার হৃদয়ে চরমভাবে আঘাত দিয়েছে। যারা মসজিদ ভাঙ্গার সাথে জড়িত তারা ত‌ওবা না করলে আল্লাহর গজব অবশ্যম্ভাবী।

নেতৃবৃন্দ মসজিদ ভাঙার সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকার ও ভেঙ্গে ফেলা মসজিদগুলোকে পুনঃনির্মাণ করার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ