রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

জঙ্গিপুরে প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা ও শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা চালানো হয়েছে।

গতকাল বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে এ ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

রাজ্যের গণমাধ্যমগুলো জানায়, আহতাবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নেয়া হয়। পরে কলকাতার এক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা।

পুলিশ জানায়, কলকাতায় যেতে গাড়ি থেকে নেমে জাকির হোসেন স্টেশনে যাওয়ার পথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়ে লুটিয়ে পড়েন তিনি ও আরো বেশ কয়েকজন।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানান, ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বোমা স্কোয়াড দলের সদস্যদের। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে একটি গোষ্ঠী। তবে গোষ্ঠীটির নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, প্রতিমন্ত্রী জাকিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ