রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

নাশকতার মামলায় বিএনপির ৭৪ নেতাকর্মীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৭৪ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। নাশকতার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আগামী ২১ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করে এ সময়ের মধ্যে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন আদালত।

পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মুহা. হাবিবুল গণি ও বিচারপতি মুহা. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

আইনজীবীরা জানান, শাহাবাগ ও রমনা থানায় নাশকতার তিন মামলায় বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল, সাইফুল আলম নীরবসহ দলের ৭৪ নেতাকর্মীকে ২১ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার জামিনের পর তাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে করা তিনটি মামলায় বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। নির্ধারিত তারিখের মধ্যে তাদের নিম্ন আদালতে যেতে হবে বলে জানান আইনজীবীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মিছিলের ঘটনায় শাহবাগ থানায় একটি ও প্রেস ক্লাবের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহাবাগ থানায় আরও দুটি নাশকতার মামলা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ