রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

টিকা নেওয়ার ষষ্ঠ দিনে আবার করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ফিল্ম ও পাবলিকেশন বিভাগ বা ডিএফপির মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টিকার প্রথম ডোজ নেন ১০ ফেব্রুয়ারি, আক্রান্ত হন ৬ষ্ঠ দিনের মাথায়। নিজের ফেসবুকে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একই ভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে৷ ফলে, টিকা নেওয়ার পরও পুরোপুরি সাবধানতা মেনে চলার আহ্বান জানান তিনি।

জানা গেছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪দিন পর শরীরে আংশিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। একইভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪দিন পর পরিপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এজন্য একডোজ নিলে সুফল পাওয়া যাবে না। টিকা নেওয়ার পরও মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ কারণ এখনো করোনা ভাইরাস সংক্রমণের স্তরেই রয়েছে।

বিশ্বব্যাপী টিকা প্রদান এবং অন্যান্য অনুশাসনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসবে, তখন আমরা পূর্বের মত স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তাই টিকা নিয়েই নিরাপদ মনে করে ভুল করবেন না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ