রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররমে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররমে সংক্ষিপ্ত আলোচনা, কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফার) উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. মুশফিকুর রহমান। এছাড়াও ইফার পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এদিকে মহান শহীদ দিবস উপলক্ষে আজ (রোববার) ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি দোয়া ও মুনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ