সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তারকা ছাত্রের চোখে শাইখুল হাদীস মাওলানা শামসুল ইসলাম রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সদ্য প্রয়াত শাইখুল হাদীস মাওলানা শামসুল ইসলাম রহ.। তিনি একাধারে আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর স্বনামধন্য প্রবীণ মুহাদ্দিস। ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব। হাজারও আলেমের শিক্ষক ও স্বনামধন্য ওয়ায়েজ। হবিগঞ্জের বাহুবলের স্বস্তিপুরে বাড়ি হলেও জীবনের প্রায় ৪৮ বসন্ত কেটেছে কিশোরগঞ্জে। এই শহরের মাটি ও মানুষকে আপন করে নিয়েছিলেন। কিশোরগঞ্জ ও বৃহত্তর ময়মনসিংহে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

মাওলানা শামসুল ইসলাম রহ. পরিচিত ছিলেন ‘মুফাসসির সাহেব হুজুর’ হিসেবে। শহীদি মসজিদে সপ্তাহে একদিন তাফসির করতেন। শহরের অনেক মুসল্লি মুখিয়ে থাকত তার তাফসির শোনার জন্য। তার তাফসিরে হাজারো নারীপুরুষ দ্বীনের পথের আলো পেয়েছেন। তার কীর্তিময় জীবনের নানা দিক নিয়ে দেশের বিভিন্ন উল্লেখযোগ্য পদে থাকা তার তারকা ছাত্রদের সাক্ষাৎকার গ্রহণ করছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক মাহমুদুল হাসান। আজকে থাকছে সে সাক্ষাতকারের প্রথম পর্ব। সাক্ষাতকার দিয়েছেন মাওলানা জহির উদ্দিন বাবর, সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

দরসে কেমন দেখেছেন হুজুরকে?
আল্লামা শামসুল ইসলাম রহ.-এর কাছে আমরা মিশকাত শরিফ কিতাবটি পড়েছি। এককথায় অসাধারণ একজন মুহাদ্দিস ছিলেন তিনি। তার মতো জাঁদরেল ও তুখোড় মুহাদ্দিসের সংখ্যা দেশে খুব একটা নেই। ছাত্রদের বোঝার উপযোগী করে অত্যন্ত সহজভাবে তিনি সবক পড়াতেন। তিনি যে বহুমুখি জ্ঞানের আধার ছিলেন সেটা তার দরসে বসলে বোঝা যেতো।

অগণিত তথ্য, বাস্তবধর্মী উদাহরণ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ জীবন দ্বারা তিনি প্রতিটি পাঠ ছাত্রদের সামনে উপস্থাপন করতেন। তিনি অত্যন্ত ছাত্রবান্ধব একজন শিক্ষক ছিলেন। ছাত্রদের সঙ্গে তার হৃদ্যতা ও সম্পর্কের গভীরতা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ছিল। তিনি অত্যন্ত খোশ-মেজাজের একজন মানুষ ছিলেন। ছাত্রদের নিয়ে নানা রসিকতা করতেন। ছাত্ররাও ছিল তার জন্য নিবেদিতপ্রাণ। তাঁর প্রতিটি দরস ছাত্ররা মন ভরে উপভোগ করতো।

ব্যক্তি শামসুল ইসলাম রহ. কেমন ছিলেন?
হজরত শামসুল ইসলাম রহ. ব্যক্তিত্বের দিক থেকে অনেক উঁচুমাপের একজন মানুষ ছিলেন। হবিগঞ্জের বাহুবলের একটি খান্দানি পরিবারে তাঁর জন্ম। তাঁর কয়েকজন ভাই জাগতিকভাবে বেশ প্রতিষ্ঠিত বলে জানি। তিনি জীবনের সিংহভাগ কাটিয়েছেন কিশোরগঞ্জে। এখানকার মাটি ও মানুষের সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক। ইলমি দিক থেকে জাà