রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মানিকনগরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলাম জনগণের যেকোন বিপদ-আপদে তাদের পাশে থাকার শিক্ষা দেয়। দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় মানুষের কষ্টের কোন অন্ত নেই। তারা বলেন, আইনের শাসন, নাগরিকদের জানমালের নিরাপত্তা, দেশের শান্তিশৃঙ্খলা ও যেকোন রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবেলা করার দায়িত্ব রাষ্ট্রের। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার অধিকারের নিশ্চয়তার দায়িত্বও রাষ্ট্রের।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় হয়ে পড়া মানুষের পাশে সহমর্মিতার হাত প্রসারিত করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রতিটি রাষ্ট্রেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রয়েছে। যেকোন দুর্ঘটনাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কিন্তু আমাদের দেশে নেতিবাচক রাজনীতির কারণে রাষ্ট্র গণমুখী চরিত্র হারিয়ে ফেলায় রাষ্ট্রের কোন অঙ্গই আইন ও সংবিধান অনুযায়ি কাজ করতে পারছে না। ফলে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। নেতৃদ্বয় বলেন, দেশে অগ্নি নির্বাপনে এখনও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নেই। দুর্গতদের দ্রুত চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থাও নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ