রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আমাদের পরীক্ষা করার জন্যই আল্লাহ করোনা দিয়েছেন: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, আমাদের পরীক্ষা করার জন্যই আল্লাহ এ ধরনের রোগ (করোনাইভাইরাস) দেন। এতে প্রতীয়মান হয় যে, আমাদের আসলে কোনো ক্ষমতা নেই।

আজ বুধবার নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টিকা গ্রহণ করে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, মানুষ টাকা দিয়েও অন্য দেশে টিকা পাচ্ছেন না। অথচ আমাদের দেশে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা আমেরিকা থেকে বাংলাদেশে এসে টিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, এই করোনাকালে দুই ধরনের মানুষ দেখেছি আমরা। এক ধরনের মানুষ অন্য মানুষের জন্য নিবেদিত। আরেক ধরনের মানুষ স্বার্থপর। সুতরাং আমরা কোন পথে পরিচালিত হবো, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।

আলোচিত এ সংসদ সদস্য আরো বলেন, আমাদের দেশে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। অথচ অন্য দেশে মানুষ টাকা দিয়েও টিকা পাচ্ছেন না। আমার পরিচিত এমন অনেকেই আছেন, যারা সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে টিকা নিয়েছেন।

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ভয় পাবেন না। এখানকার (নারায়ণগঞ্জ) ৪৫ হাজার মানুষ টিকা নিয়েছেন। আমরা চাই, আরো মানুষ টিকা নিতে এগিয়ে আসুক। টিকা গ্রহণের বিষয়টি প্রচারের কারণে সাংবাদিকরা আল্লাহর রহমত পাবেন বলেও উল্লেখ করেন শামীম ওসমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ