রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বিভিন্ন দেশে বিজয়ী হাফেজগণ বাংলাদেশের গৌরব বাড়াচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশে বিজয়ী বাংলাদেশি হাফেজগণ বাংলাদেশের মর্যাদা সমুন্নত করছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

আজ বুধবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এসব হাফেজ, তাদের শিক্ষক এবং অভিভাবকদের আমরা অভিনন্দন জানাই।’ এসময় তিনি ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ