রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

যুক্তরাষ্ট্রের ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে।

গতকাল মঙ্গলবারের দেশটির সরকার এই সহিংসতাকে অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে।

জানা যায়, দেশটির আজুয়ে, গুয়াইয়াস এবং কটোপাক্সি প্রদেশের কারাগারগুলোতে সহিংসতার ঘটনা ঘটেছে। ইকুয়েডরের কারাবন্দীদের মধ্যে ৭০ ভাগ এই তিন প্রদেশের কারাগারগুলোতে রয়েছে বলে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে কারা সহিংসতা দমনের জন্য সাময়িকভাবে কারাগারগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

উল্লেখ্য, ইকুয়েডরের কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।

দেশটির কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানিয়েছেন, কারাগারের ভেতর দুই গ্রুপের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতায় ৬২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে তিনি বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। অবশ্য বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

এডমান্ডো মনকায়ো আরো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত আট শ পুলিশ মোতায়েন করা হয়। কারা পরিস্থিতি এরই মধ্যে শান্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ