রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কোভিড-১৯ ট্রাভেল পাস চালু হচ্ছে মার্চে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মার্চের শেষ নাগাদ কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)।

যা কোভিড পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে। এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে। খবর গালফ নিউজের।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আইটিএ জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি, যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়।

কোভিড-১৯ মহামারির কারণে অনেক দেশ এখন ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে বিপর্যয়ের মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন শিল্প।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (এসিএও) হিসাবে কোভিডের কারণে ২০২০ সালে সারা বিশ্বের এয়ারলাইন শিল্পে আর্থিক ক্ষতি হয়েছে ৩৭ হাজার কোটি ডলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ