রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শনিবার ফরিদাবাদ মাদরাসার ইসলাহি মজলিস ও খতমে বুখারি: থাকছেন যে আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেদওয়ান বিন মোর্তজা।।

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের বার্ষিক ইসলাহী মজলিস ২৭ ফেব্রুয়ারি। রাজধানী ঢাকার গেণ্ডারিয়ায় অবস্হিত এ প্রতিষ্ঠানটির বার্ষিক ইসলাহী মজলিস ও খতমে বুখারি ঢাকাস্থ মাদরাসা শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। বরাবরের মত এবারও বার্ষিক এ আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।

এবারের বার্ষিক মজলিসে জামিয়ার পক্ষ থেকে সকল ফারেগীন ফুযালাদের বিশেষভাবে দাওয়াত দেয়া হয়েছে। তাই এবারের আয়োজন সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে পুনর্মিলনীতে রূপ নিবে- এমনটি আশা করা হচ্ছে।

সকাল দশটা থেকে মজলিসের প্রথম অধিবেশন শুরু হবে, চলবে দুপুর পর্যন্ত। বাদ যোহর খাছ বয়ানের পাশাপাশি থাকবে জামিয়ার ফুজালাদের উদ্দেশ্যে আসাতিজায়ে কেরামের বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য।

বাদ মাগরিব মজলিসের প্রধান অধিবেশন ও বুখারি শরীফের শেষ সবক অনুষ্ঠিত হবে।

বুখারী শরিফের সর্বশেষ দরস প্রদান করবেন ফেনীর ঐতিহ্যবাহী ওলামাবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূরুল ইসলাম আদীব। মহতি এ জলসায় সভাপতিত্ব করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন- মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মিরপুর আকবর কমপ্লেক্স এর পরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন, প্রখ্যাত দার্শনিক আলেম মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মধুপুরের পীর আবদুল হামিদ, ঢালকানগরের পীর মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাফর আহমদপ্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ