রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

পিলখানা ট্র্যাজেডি স্মরণে বিজিবির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের সীমান্তরক্ষী বাহিনীতে পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা যেন আর না ঘটে, এ নিয়ে সরকার ও বিজিবি সতর্ক আছে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দীন। শুক্রবার দুপুরে পিলখানায় বিজিবির কেন্দ্রীয় মসজিদে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের স্মরণে মিলাদ মাহফিল শেষে এ-কথা জানান তিনি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিজিবির কেন্দ্রীয় মসজিদসহ ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম বলেন, বিজিবি অতীতের যেকোনো সময়ের চেয়ে সুসংহত আছে এখন। বাহিনীর সদস্যদের বেতন-ভাতাসহ সুবিধা বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ