রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

চরমোনাইয়ের মাহফিলে দেয়া বক্তব্যের জন্য মাওলানা মুজিবুর রহমানের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। চরমোনাইয়ের মাহফিলে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজধানী ঢাকা তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সকল ধারার দ্বীনি কাজকে মুহাব্বত ও সহযোগিতা করি ও এ যাবত করে আসছি। বিশেষ করে উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামতের উপর প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচীকে প্রত্যক্ষ ও পরােক্ষ সমর্থন করি।

No description available.

সাম্প্রতিক চরমােনাইয়ের মাহফিলে আমার দেখা বক্তব্যে পক্ষে/ বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশের শীর্ষ আকাবির কিংবা কোন দলের প্রতি আমার রাগ-বিরাগ, মান-অভিমান বা বিদ্বেষ নেই। বরং বর্তমান ও পূর্বসূরী সকল মুরব্বী আলেমের প্রতি আমি অঘাত শ্রদ্ধা রাখি।

চরমােনাই মাঠে অতি স্বল্প সময়ে আমার দেয়া বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোন দলের নেতা-কর্মীর অনুভূতিতে আঘাত লাগলে ‘আমি নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। সকলের দুআ, মুহাব্বত ও আন্তরিকতা নিয়ে আগামীর পথ চলতে চাই।

এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে নিয়ে চরমোনাইর ফাল্গেুনের মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মন্তব্য করায় সমালোচনার ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ