রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

মাদরাসা বাহরুল উলুমের মাহফিল শুরু ৫ মার্চ: থাকবেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর মুগদার মাণ্ডায় অবস্থিত মাদরাসা বাহরুল উলুমের মাহফিল শুরু হবে আগামী ৫ মার্চ শুক্রবার। শেষ হবে পরদিন শনিবার ৬ মার্চ।

২ দিন ব্যাপী মাদরাসার বার্ষিক এ মাহফিল মান্ডা গ্রীন মডেল টাউনে প্রতিদিন বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর আলহাজ্ব হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার প্রিন্সিপাল মুফতী মীযানুর রহমান সাঈদ, খিলগাঁও নুরবাগ মাদরাসা ঢাকার শায়খুল হাদিস, মুফতী নজরুল ইসলাম কাসেমী, বরিশাল জেলার চরমােনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মুফতী মুহিবুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী, মাওলানা হেদায়াতুল্লাহ আযাদী, মাওলানা মজীবুর রহমান ফয়েজী ও মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী প্রমূখ উলামায়ে কেরাম।

পর্দার সাথে মা-বােনদের ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ। দুইদিন ব্যাপী বার্ষিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।

মাদরাসা বাহরুল উলুম ঢাকার যাতায়াত পথ: সায়দাবাদ/শাপলা চত্ত্বর/খিলগাঁও/কমলাপুর রেল স্টেশন থেকে মুগদা বিশ্বরােড হয়ে পূর্ব দিকে মান্ডা শেষ মাথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ