রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পথে বাংলাদেশ, প্রশংসায় ভাসছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পথে বাংলাদেশ। গত ৫০ বছরে একমাত্র দেশ হিসেবে জাতিসংঘের তিন শর্ত পূরণ করায় মিলতে যাচ্ছে মর্যাদার স্বীকৃতি। আর এতেই সাধারণ মানুষ, ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদ, সবার প্রশংসায় ভাসছে সরকার। যদিও প্রস্তুতির জন্য হাতে থাকা পাঁচটি বছর কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা দরকার বলেও মনে করেন তারা।

মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতার তিন সূচকেই বেঁধে দেয়া সময়ের আগেই লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ। এবার তাই ফুরালো অপেক্ষার পালা। বাংলাদেশের জন্য এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র।

স্বাধীনতার ৫০ বছরের মাথায় জাতির এমন অর্জনে উচ্ছ্বসিত সব মহল। মূলত, ২০১৮ সালে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে। আসছে ৫ বছর অগ্রগতি ধরে রাখতে পারলে ২০২৬ সালেই স্থায়ীভাবে মিলবে উন্নয়নশীল দেশের মর্যাদা।

ব্যবসায়ীরা মনে করছেন, বাণিজ্য ও রাজনীতিতে আসবে পরিবর্তন, বাড়বে প্রতিযোগিতার সক্ষমতাও। আর অর্থনীতিবিদরা বলছেন, জোর দিতে হবে দক্ষ মানবসম্পদ তৈরিতে।

গত ৫০ বছরে এলডিসি থেকে স্থায়ীভাবে বের হতে পেরেছে মালদ্বীপসহ মাত্র পাঁচটি দেশ। এবার যেখানে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ