রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাজ্যভিত্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক সরকারের কঠোর অবস্থানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

সকালে মিয়ানমারের দাওয়েই শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সরাসরি গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারায় তিনজন। ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। সকাল থেকেই ইয়াঙ্গুনে মেডিক্যাল শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করার পর এক পর্যায়ে বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। এতে পুলিশের গুলিতে আহত এক বিক্ষোভকারীকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বেশ কয়েকজন ব্যক্তিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও কারও প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সামরিক বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ