শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হাতে মেহেদী লাগানো থাকায় নারীদের ভোট নেইনি ইভিএম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় নির্বাচনের আগে হাতে মেহেদী দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ মেলাতে তাদের হিমশিম খেতে হয়েছে কয়েকজন নারীকে। এ কারণে ভোট দিতেও বিলম্ব হয়েছে। অনেকে বাড়ি ফিরে গিয়ে হাতের মেহেদী তুলে আবার ভোটকেন্দ্রে যান।

তবে কেউ কেউ বিরক্ত হয়ে ভোট না দিয়েই ফিরে গেছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া পৌরসভা নির্বাচনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। বগুড়া সরকারি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ৯নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুন নাহার জানান, তিনি রোববার সকালে শহরের সেন্ট্রাল হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন।

কিন্তু ইভিএম মেশিনে তার আঙুলের ছাপ মিলছিল না। বারবার চেষ্টা করেও না হওয়ার পর ভোট গ্রহণকারী কর্মকর্তারা তাকে জানান, হাতের আঙুলে মেহেদীর রঙের কারণে ছাপ মিলছে না। তারা তাকে আঙুলে লাগানো মেহেদীর রঙ তুলে আসতে বলেন।

নাজমুন নাহার বলেন, পরে আমি বাসায় ফিরে সাবান দিয়ে বেশ কয়েকবার হাত ধুয়ে আবার দুপুরে ভোটকেন্দ্রে যাই। তখন আঙুলের ছাপ মিলে যায় এবং ভোট দিতে সক্ষম হই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ