শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দু’টি প্রোগ্রামে অংশ নিতে সিলেট যাচ্ছেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: আধ্যাত্মিকতার রাজধানী সিলেটে একসাথে দুইটি পোগ্রাম নিয়ে আজ সিলেট যচ্ছেন মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার (২ মার্চ) সিলেটের বালাগঞ্জ উপজেলার, দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর মাহফিল শেষ করে সুনামগঞ্জ জেলার ছাতকের উদ্দেশ্যে রওনা করবেন হেফাজতে ইসলামে যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক।

জানা যায়, হযরত শাহ সুলতান রহ. সমাজ কল্যাণ পরিষদ সুলতানপুরে ৯ম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হোফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস ও জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা মামুনুল হক।

আরও উপস্থিত থাকবেন মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা আব্দুল হাই বাহুবলী। এ মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত শাহ সুলতান রহ. মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী।
পরিষদের সভাপতি মাওলানা নুমানুল হক মাহফিলটি সহজ ও সুন্দরভাবে সফল হওয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে খাদিমুল ইসলাম ছাতকের ব্যবস্থাপনায় দারুল উলুম ছাতকের ইসলামী মহা সম্মেলনে ছাতক পৌরসভা সংলগ্ন মাঠে প্রধান মেহমান হিসেবে বয়ান করবেন তিনি। এছাড়াও বয়ান করবেন মাওলানা হাসান জামিল, মাওলানা লোকমান সাদী সহ স্থানীয় উলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ