রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর টঙ্গীর কিছু এলাকায় বৃহস্পতিবার (৪ মার্চ) নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ বুধবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টঙ্গীর দত্তপাড়া, বনমালা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ