রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাফনসহ পাওয়া গেল আল্লাহপ্রেমী মুসল্লির ১৬ বছর পূর্বের অক্ষত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর

ভোলায় পাওয়া গেল কাফনের কাপড়সহ ১৬ বছরের পুরোনো লাশ। ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলু সাহেব বাড়ীর দরজার আব্দুর রহমান সিকদার বাড়ী জামে মসজিদের কবর স্থানে ১৬ বছর পূর্বে এক ব্যক্তিকে কাফনসহ যেমন কবরে রাখা হয়েছে, বর্তমানে লাশটি কবরে তেমনই রয়েছে কাফনের কাপড়সহ। মৃতের নাম মোঃ হোসেন সিকদার তিনি কাচিয়ার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২রা মার্চ) দুপুরে ইলিশা সড়কের রাস্তায় কাজ করা শ্রমিকেরা রাস্তা খনন করতে গেলে এক পর্যায়ে তারা এমন দৃশ্য দেখতে পায়। এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনা দেখতে বিভিন্ন যায়গা থেকে জনসাধারণ ভীড় জমায়। পরবর্তিতে যোহরবাদ মরহুমের আত্মীয়-স্বজনরা তার লাশ পূর্ণরায় অন্য কবরস্থানে দাফন করেন।

স্থানীয়রা জানান, আজ বেলা অনুমানিক ১২:৩০ মিনিটের সময় ইলিশা সড়কের কাজ করতে গিয়ে শ্রমিকেরা এমন দৃশ্য দেখতে পায়। তারা বলেন, এই মৃত্যু ব্যক্তি ছিলেন সহজ, সরল, নামাজী ব্যক্তি তাই হয়তো মহান আল্লাহ তায়ালা তাকে প্রকৃত বান্দা হিসেবে জান্নাতী মেহমান করে রাখছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা জেলার ইসলামী আন্দোলনের সেক্রেটারি জেনারেল তরিকুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, ভোলায় যে ফোর লেনের কাজ চলছে; সে কাজ করার সময়ই তার কবরটি ভাঙতে হয়। এরপর কী ঘটেছে তা তো আমাদের সবারই জানা। আসলে হোসেন সিকদার ছিলেন আমাদের এলাকার অত্যন্ত গণ্যমান্য ও ধর্মপরায়ন ব্যক্তি। তিনি ইসলামপ্রেমী মানুষকে ভালবাসতেন মন থেকে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে সবসময় সমর্থণ করতন এবং আমাদের উৎসাহ যোগাতেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ